মোজতবা খামেনির প্রথম বার্তায় শহিদদের রক্তের বদলা নেওয়ার অঙ্গীকার

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ মার্চ ২০২৬, ২৩: ১৪
মুজতবা খামেনি। ফাইল ছবি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি প্রথমবার দিয়েছেন আনুষ্ঠানিক বিবৃতি। তাতে শহিদদের রক্তের বদলা নেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। হরমুজ প্রণালি বন্ধ রেখে শত্রুদের কঠোর জবাব দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

মোজতবা খামেনি বিবৃতিতে বলেছেন, মধ্যপ্রাচ্যে সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে সেগুলোর ওপর হামলা চলবে। শত্রুদের ওপর চাপ বজায় রাখতে হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রীয় টিভিতে লিখিত বিবৃতি পাঠ করেন তিনি। গত ২৮ ফেব্রুয়ারি বাবা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর ৯ দিন পর তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন।

যারা ক্ষতির শিকার হয়েছে তাদের জন্য বিবৃতিতে শত্রুদের কাছ থেকে ক্ষতিপূরণও দাবি করেছেন মোজতবা খামেনি। বলেছেন, ক্ষতিপূরণ না পেলে শত্রুদের সম্পদও একইভাবে ধ্বংস করা হবে।

যোদ্ধাদের উদ্দেশে মোজতবা বলেন, আমি সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই, যারা এমন একটি সময়ে মহান দায়িত্ব পালন করছে যখন আমাদের দেশ শত্রুদের চাপ ও হামলার মুখে আছে।

উপসাগরীয় আরব দেশগুলোকে তাদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়ে মোজতবা বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত সুরক্ষাব্যবস্থা আসলে মিথ্যা কথা ছাড়া আর কিছুই নয়। ঘাঁটি সরিয়ে নেওয়া না হলে উপসাগরীয় দেশগুলোতে ইরানের সামরিক হামলা অব্যাহত থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

গত ৯ মার্চ ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হন মোজতবা খামেনি। এর ৪৮ ঘণ্টা পর এই প্রথম আনুষ্ঠানিক বিবৃতি দিলেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নাগরিক সেবা সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক-ডিএসসিসির চুক্তি

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।

৫ ঘণ্টা আগে

ঢাকার বনানীতে দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।

৬ ঘণ্টা আগে

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের কথা জানালেন প্রধানমন্ত্রী

দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান

৬ ঘণ্টা আগে

দাম কমেছে এলপিজির, বেড়েছে সয়াবিনের

এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।

৭ ঘণ্টা আগে
Advertisement