তুর্কমেনিস্তানের জালেও ৭ গোল মেয়েদের

ক্রীড়া ডেস্ক
বাছাই পর্বের প্রথম ম্যাচে বাহরাইনের পর শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকেও ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ছবি: বাফুফে

এশিয়ান কাপের বাছাই পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকেও ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এর ফলে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ। প্রথম ম্যাচেই বাহরাইনকে ৭-০ গোলে আর দ্বিতীয় ম্যাচে র‍্যাংকিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্ব আগেই নিশ্চিত করেছিল শামসুন্নাহার-ঋতুপর্ণারা।

শনিবার (৫ জুলাই) মিয়ানমারের ইয়াংগুনে ‘সি’ গ্রুপে তুর্কমেনিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি ছিল কেবলই নিয়মরক্ষার। তবে নিয়মরক্ষার ম্যাচ হলেও প্রতিপক্ষকে এতটুকুও ছাড় দেননি পিটার বাটলার। সেরা একাদশ অপরিবর্তিত রেখে দলকে মাঠে নামান। ফল মেলে হাতেনাতেই। প্রথমার্ধেই সাত গোল! দ্বিতীয়ার্ধে আর গোল না হলে তিন ম্যাচে ১৬ গোল নিয়ে বাছাই শেষ হলো লাল-সবুজের প্রতিনিধিদের। তিন ম্যাচে তারা গোল হজম করেছে মাত্র একটি।

তুর্কমেনিস্তান ম্যাচে দলের বড় জয়ের পথে জোড়া গোল করেছেন শামসুন্নাহার জুনিয়র ও ঋতুপর্ণা চাকমা। একবার করে জালের দেখা পেয়েছেন স্বপ্না রানী, মনিকা চাকমা ও তহুরা খাতুন।

গোল উৎসব শুরু হয় চতুর্থ মিনিটে। তহুরার কাট ব্যাকে বক্সের বাইরে থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন স্বপ্না। দুই মিনিট পরই ব্যবধান হয় দ্বিগুণ। সতীর্থের ক্রসে আফঈদার হেড গোলকিপার ফেরালে বক্সে জটলার ভেতর থেকে নিখুঁত টোকায় জালে বল জড়ান শামসুন্নাহার জুনিয়র।

ম্যাচের ১৩তম মিনিটে ব্যবধান আরও বাড়ান শামসুন্নাহার জুনিয়র। ডান দিক থেকে শামসুন্নাহার সিনিয়রের ক্রস ঝাঁপিয়েও নাগাল পাননি গোলরক্ষক, আলগা বল অনায়াসে জালে পাঠান জুনিয়র। একটু পরই বক্সের ওপরে বল পেয়ে প্রথম ছোঁয়ায় একটু এগিয়ে দৃষ্টিনন্দন শটে স্কোরলাইন ৪-০ করেন মনিকা।

১৭ মিনিটে বক্সের অনেকটা বাইরে এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন ঋতুপর্ণা। গোলরক্ষক অবশ্য বলের লাইনেই ছিলেন, তবুও তার হাত ফসকে বল জড়ায় জালে। এই গোলের পরই গোলরক্ষক আইশা আমানবেরদুয়েভাকে তুলে নেন কোচ। তার পরিবর্তে মাঠে নামান এলনুরা মাকসুয়েতোভাকে।

তাতেও লাভ হয়নি তুর্কমেনিস্তানের। পোস্টের নিচে এসেই গোল হজম করেন এলনুরা। আক্রমণ ফিরিয়ে দেওয়ার সুযোগ পেলেও ঠিকঠাক শট নিতে পারেননি তিনি। ছুটে গিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে আড়াআড়ি ক্রস বাড়ান ঋতুপর্ণা। গোলমুখ থেকে টোকা দেন তহুরা।

৩৫তম মিনিটে ঋতুপর্ণার শট ক্রসবারে লেগে বেরিয়ে যায়। পাঁচ মিনিট পর বক্সের ঠিক ওপর থেকে বাম পায়ে শট নেন তিনিই। বাঁক খেয়ে গোলকিপারের গ্লাভস ছুঁয়ে জালে জড়ায় বল। ব্যবধান বেড়ে হয় ৭-০।

প্রথমার্ধেই জয় অনেকটা নিশ্চিত হয়ে গেলে দ্বিতীয়ার্ধে গোলের জন্য তেমন একটা মরিয়া হতে দেখা যায়নি পিটার বাটলারের শিষ্যদের। বেশ কয়েকজনকে বদলও করা হয়। তারপরও কয়েকটি ভালো সুযোগ আসে। তবে সেগুলো গোলে রূপ নেয়নি আর৷ প্রথমার্ধের ৭ গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

বাছাই পর্বে তিন ম্যাচেই জয় নিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করল বাংলাদেশ। সেখানে প্রত্যাশাতীত কিছু করে ফেলতে পারলে মেয়েদর বিশ্বকাপ ফুটবলের হাতছানিও রয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

৬ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

৮ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

৮ ঘণ্টা আগে

ফুটবলমঞ্চে দেশের গৌরব— বিশ্বকাপের জার্সিতে ‘মেড ইন বাংলাদেশ’

নিউইয়র্কভিত্তিক ক্রীড়া ব্র্যান্ড ‘ক্যাপেলি স্পোর্টসে’র জন্য ঢাকার তুরাগে অবস্থিত ‘গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেড’ (জিএমএ) কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ম্যাচ জার্সি তৈরি করেছে।

৮ ঘণ্টা আগে