ওয়ানডেতে ৭ ম্যাচ পর জয়, সিরিজে ফিরল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
দ্বিতীয় ওয়ানডেতে জয়ে সিরিযে সমতায় ফিরেছে বাংলাদেশ। ছবি: শ্রীলংকা ক্রিকেট বোর্ড

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২৪৮ রানের লড়াকু সংগ্রহের পর স্পিনারদের ওপর ভর করে ২৩২ রানে আটকে দিয়েছে স্বাগতিকদের। তাতেই ১৬ রানের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল টাইগাররা।

এর মধ্য দিয়ে ওয়ানডেতে জয়ের খরাও কাটল। গত নভেম্বরে আফগানিস্তানকে হারানোর পর টানা সাত ম্যাচ পরাজয়ের স্বাদ নিতে হয়েছে মিরাজ-শান্তদের। প্রেমাদাসা স্টেডিয়ামে শেষ পর্যন্ত মিলল জয়ের দেখা।

শনিবার (৫ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ১০ রানেই বিদায় নেন তানজিদ হাসান। দ্বিতীয় উইকেটে পারভেজ হোসেন ইমন আর নাজমুল হোসেন শান্ত ৬৩ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন। ১৪ রান করে বিদায় নেন শান্ত।

এরপর আর বড় কোনো জুটি হয়নি৷ ৩৭, ১৬, ৩৩ ও ৪৫ রানের চারটি ছোট জুটিতে ২০০ পেরোয় বাংলাদেশ। মুস্তাফিজ আর তানজিম সাকিবের শেষ উইকেটে ৩০ রানের জুটিতে আড়াই শ রানের কাছে গিয়ে ইনিংস থামে। তখনো খেলা বাকি ছিল ২৬ বল।

ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৬৭ করেছেন ইমন৷ হাফ সেঞ্চুরি পেয়েছেন তৌহিদ হৃদয়ও (৫১)। মেহেদী মিরাজ ৯, শামীম হোসেন ২২ আর জাকের আলী করেন ২৪ রান। শেষ দিকে ২১ বলে ৩৩ রানের এক ক্যামিওতে দলকে লড়াকু পুঁজি এনে দেন তানজিম সাকিব।

৩৫ রান দিয়ে ৪ উইকেট নিয়ে শ্রীলংকার সেরা বোলার আসিথা ফার্নান্দো। উইনেন্দু হাসারাঙ্গা নিয়েছেন ৬০ রানে ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন দুশ্মন্ত চামিরা ও চারিথা আসালঙ্কা।

জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিকদের শুরুটাও ভালো হয়নি। স্কোরবোর্ডে ৬ রান জমা হতেই পাথুম নিশাঙ্কা এলবিডব্লিউ হতে হয় যান তানজিম সাকিবের বলে। আরেক ওপেনার নিশান মাদুশকাকে নিয়ে সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন কুশল মেন্ডিস। মাত্র ২০ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে চাপও তৈরি করেছিলেন মেন্ডিস।

১০ ওভারের পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই শ্রীলংকা ৭৫ রান তুলে ফেলে। সেখান থেকে বাংলাদেশকে ম্যাচে ফেরান তানভীর ইসলাম। পরপর দুই ওভারে তুলে নেন মাদুশকা আর মেন্ডিসকে। এরপর বাংলাদেশি স্পিনাররা চেপে ধরেন লংকান ব্যাটারদের। সে চাপ থেকে মুক্তি মেলেনি আর।

১৭ বলে ৬ রান করা চারিথ আসালাঙ্কাকে তানভীর ইসলামের তালুবন্দি করে ফেরান শামীম হোসেন পাটওয়ারী। কামিন্দু মেন্ডিস থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৫১ বলে ৩৩ রান। তানভীরের বলে মিরাজের হাতে ক্যাচ দেন তিনি।

দুনিথ ভেল্লালাগে সাজঘরে ফেরেন ১ রান করে। জাকের আলীর ক্যাচ বানিয়ে তাকে ফেরান তানভীর ইসলাম। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৬ বলে ১৩ রান। মহেশ থিকশানা আউট হন ১২ বলে ২ রান করে। তানভীরের বলে বদলি নামা রিশাদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। থিকসানা ছিলেন তানভীরের পঞ্চম শিকার।

বাংলাদেশি তিন স্পিনারের আঁটোসাটো বোলিং আর নিয়মিত উইকেট পতনে ১৭০ রানে ৮ উইকেট হারিয়ে বসে লংকানরা। তখন মনে হচ্ছিল তাদের পরাজয় সময়ের ব্যাপার মাত্র। তবে জানিথ লিয়ানাগে ঘুরে দাঁড়িয়ে টাইগার শিবিরে শঙ্কা ছড়ান। এক পাশ আগলে রেখে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছিলেন চামিরা।

লিয়ানাগে একাই খেলেন ৮৫ বলে ৭৮ রানের দুর্দান্ত এক ইনিংস। জয় থেকে যখন মাত্র ২১ রান দূরে শ্রীলংকা, ঠিক সেই সময় লিয়ানাগের উইকেট তুলে নিয়ে টাইগার শিবিরে স্বস্তি ফেরান মোস্তাফিজুর রহমান। এরপর তানজিম সাকিবের বলে চামিরা বোল্ড আউট হলে ৭ বল বাকি থাকতে ২৩২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

তাতেই ১৬ রানের জয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে বাংলাদেশ। ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন তানভীর ইসলাম। তানজিম সাকিব নিয়েছেন ২ উইকেট। এ ছাড়া মোস্তাফিজ, মেহেদী হাসান মিরাজ ও শামীম পাটওয়ারী নিয়েছেন একটি করে উইকেট।

আগামী মঙ্গলবার (৮ জুলাই) পাল্লেকেলে স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচেই নির্ধারণ হবে সিরিজ বিজয়ী।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির যুগে ভবিষ্যৎ প্রজন্মকে কেবল প্রযুক্তিগতভাবে দক্ষ করলেই চলবে না, বরং তাদের ডিজিটাল লিটারেসির (সাক্ষরতা) পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

১০ ঘণ্টা আগে

মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে মব কালচার পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে বিদ্যমান আইন সংশোধন ও সংযোজন করে যুগোপযোগী করা হবে। একই সঙ্গে জুয়া, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধেও নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে

সাবেক তিন প্রতিমন্ত্রীসহ ৭ জনের আয়কর নথি জব্দের নির্দেশ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিসহ সাতজনের আয়কর নথি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।

১৩ ঘণ্টা আগে

আপিল বিভাগেও আইভীর জামিন, মুক্তিতে বাধা নেই

হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১০ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

১৪ ঘণ্টা আগে