‘সমকামিতার’ অভিযোগ— ২ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করল ঢাবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ ওঠার পর তাদের হল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রাথমিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে দুজনের আসন বাতিল করেছে হল কর্তৃপক্ষ। একই সঙ্গে অভিযোগের সত্যতা ও ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১২ আগস্ট) এসব তথ্য নিশ্চিত করেন হলের প্রোভোস্ট ড. মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর দুই শিক্ষার্থীর আসন বাতিল করে তাদের হল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি জানান, এটিকে প্রাথমিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে।

ঘটনার তদন্তে হলের হাউস টিউটর ও সহকারী প্রক্টর অধ্যাপক মো. রেজাউল করিম সোহাগকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংসদের জিএস আহমেদ আল সাবাহ বলেন, অভিযুক্ত দুজনই প্রথম বর্ষের শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে বিভিন্ন ছবি ও ভিডিও পাওয়ার দাবি করে তিনি বলেন, পরে শিক্ষার্থীরা বিষয়টি স্বীকার করেছেন। তার ভাষ্য অনুযায়ী, সহকারী প্রক্টরের উপস্থিতিতে তাদের আসন বাতিল করা হয় এবং স্থানীয় অভিভাবকদের উপস্থিতিতে হল থেকে বের করে দেওয়া হয়।

আহমেদ আল সাবাহ আরও বলেন, ঘটনার গুরুত্ব বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত দুই শিক্ষার্থীর একজন। তার দাবি, ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

ওই শিক্ষার্থী বলেন, তার রুমমেট কয়েক দিন ধরে তাকে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে প্রশ্ন করছিলেন। তার বাড়ি গোপালগঞ্জ হওয়ায় গোপালগঞ্জের রাজনৈতিক প্রভাব নিয়েও তাঁকে প্রশ্ন করা হতো। তাঁর দাবি, অভিযোগের প্রমাণ হিসেবে যেসব ছবি ও ভিডিও দেওয়া হয়েছে, সেগুলো তার রুমমেট ধারণ করেছেন এবং হল সংসদের জিএসের কাছে দিয়েছেন। রুমমেটের সঙ্গে জিএসের ভালো সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন তিনি।

ওই শিক্ষার্থীর আরও অভিযোগ, ঘটনার পর তাকে ছাত্রদলের কর্মী হিসেবেও প্রচার করা হয়েছে। তবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অভিযোগের প্রকৃত ঘটনা এবং এর পেছনের কারণ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

‘২০২৬- ডিফরেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

৩ ঘণ্টা আগে

ভারত থেকে আসছে বাংলাদেশ রেলওয়ের ১৯টি নতুন কোচ

প্রথম রেকে রয়েছে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, ১১টি নন-এসি চেয়ার কোচ এবং দুটি পাওয়ার কার। বাংলাদেশ রেলওয়ের যাত্রী ও পরিচালনাগত প্রয়োজন বিবেচনায় নিয়ে বিশেষভাবে এসব কোচের নকশা ও বিভিন্ন সুবিধা সংযোজন করা হয়েছে।

৪ ঘণ্টা আগে

ঢাকাসহ চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস

ঢাকা ও এর আশেপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

৭ ঘণ্টা আগে

রাষ্ট্রায়ত্ত ৩ বন্ধ পাটকল ইজারা পেল প্রাণ-আরএফএল ও হ্যামকো গ্রুপ

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালু করতে বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে ইজারা দিয়েছে সরকার। সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড ও খুলনার স্টার জুট মিলস লিমিটেড ইজারা নিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। আর খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড ইজারা নিয়েছে হ্যামকো গ্রুপ।

২১ ঘণ্টা আগে