পাসের হার ৬১ দশমিক ৭ শতাংশ

আলিমে পাসের হারে এগিয়ে ছাত্রীরা, জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ছাত্ররা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১২: ২২
আলিমে পাসের হারে এগিয়ে ছাত্রীরা, জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ছাত্ররা

এবারের আলিম পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পাসের হার দাঁড়িয়েছে ৬১.৭ শতাংশ, যেখানে মোট ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ বছর পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে বাজিমাত করেছে ছেলেরা; মোট পাসের হার ৬৪.৯০ শতাংশ নিয়ে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্ত ২ হাজার ২৮ জনই ছাত্র।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর এ ফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলের পরিসংখ্যান অনুযায়ী, আলিম পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছে ৫৪ হাজার ৫৪৭ জন। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ২৬৯ জন এবং ছাত্রী ২৫ হাজার ২৭৮ জন।

ছাত্রদের পাশের হার ৫৮ দশমিক ১০ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাশের হার ৬৪ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ পাশের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে ৬ দশমিক ৮০ শতাংশ পয়েন্ট।

জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছেন। এ বছর ছাত্রদের মধ্যে ২ হাজার ২৮ জন এবং ছাত্রীদের মধ্যে ১ হাজার ২২২ জন জিপিএ-৫ পেয়েছে। সব মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৪৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছে ২ হাজার ৭০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ফলের পরিসংখ্যানে দেখা যায়, আলিম পরীক্ষায় পাশের হারে ছাত্রীরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় ছাত্রদের সংখ্যা বেশি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad