১৫০ প্রাথমিক বিদ্যালয়ে শুরু হচ্ছে ‘মিড ডে মিল’

দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরু থেকে ‘মিড ডে মিল’ বা দুপুরের খাবার চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
রবিবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন পরিসংখ্যান অনুযায়ী পরিকল্পনা সংশোধন ও অনুমোদনের কারণে কর্মসূচি বাস্তবায়নে কিছুটা বিলম্ব হয়েছে। তবে এখন সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।
তিনি জানান, প্রতিদিন শিক্ষার্থীদের ডিম, মৌসুমি ফল, বিস্কুট, দুধসহ পাঁচ ধরনের খাবার দেওয়া হবে। এ কর্মসূচি পর্যায়ক্রমে দেশের অন্যান্য প্রাথমিক বিদ্যালয়েও বিস্তৃত করা হবে।














-e8d740-256x144.webp)
-c173ff-256x144.webp)
-f7dee2-256x144.webp)

