এসএসসি শুরু বৃহস্পতিবার, শিক্ষার্থীদের জন্য ১৪ নির্দেশনা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৪: ৫৫

এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল)। এতে অংশ নেবে মোট ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।

এসএসসি পরীক্ষা সামনে রেখে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ১৪টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস, নকল বা অসদুপায় অবলম্বন নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্টদের প্রতি বার্তা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

ঢাকা বোর্ডেরে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁসসংক্রান্ত গুজব ছড়ানো, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এবং এসএসসি ও সমমান পরীক্ষা পরিচালনা নীতিমালা ২০২৫ অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রশ্নপত্র সংগ্রহ বা ফাঁসের চেষ্টা থেকে বিরত থাকার জন্য পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে পরীক্ষার্থীদের জন্য যে ১৪টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সেগুলো হলো—

  • পরীক্ষার ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে;
  • প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুসরণ করে পরীক্ষা দিতে হবে;
  • প্রথমে এমসিকিউ ও পরে সৃজনশীল পরীক্ষা হবে। কোনো বিরতি থাকবে না;
  • প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে সংগ্রহ করতে হবে;
  • ধারাবাহিক মূল্যায়নের নম্বর কেন্দ্রের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে
  • ওএমআর (OMR) ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড নির্ভুলভাবে পূরণ করতে হবে;
  • সৃজনশীল, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে;
  • শুধু নিবন্ধিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে;
  • নিজ বিদ্যালয়ে পরীক্ষা হবে না। আসনবিন্যাসে স্থানান্তরের ব্যবস্থা থাকবে;
  • সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে;
  • কেন্দ্রসচিব ছাড়া কেউ মোবাইল ফোন আনতে পারবেন না;
  • একই উপস্থিতিপত্রে তিন অংশের উপস্থিতি গণনা করতে হবে;
  • ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে; এবং
  • ফল প্রকাশের ৭ দিনের মধ্যে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র সাত লাখ ১ হাজার ৫৩৮ জন, ছাত্রী সাত লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা দুই হাজার ২৯১টি, প্রতিষ্ঠান ১৮ হাজার ৮৪টি।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে দুই লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র এক লাখ ৫০ হাজার ৮৯৩ জন, ছাত্রী এক লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। এই বোর্ডের অধীনে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৭২৫টি, প্রতিষ্ঠান ৯ হাজার ৬৩টি।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে এক লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র এক লাখ ৮ হাজার ৩৮৫ জন, ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সামাজিক অবক্ষয় রোধ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করেই সাইবার আইন সংশোধন: তথ্যমন্ত্রী

আমাদের প্রধান কাজ এই সামাজিক অবক্ষয় রোধ এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা। এই দুটো বিষয়কে কোনো ধরনের সংঘাত ছাড়া কীভাবে সমন্বয় করা যায়, তা নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে।

৫ ঘণ্টা আগে

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

৭ ঘণ্টা আগে

ব্যয়বহুল প্রথম ফোল্ডিং আইফোন বাজারে, বড় জুয়া শুরু করল অ্যাপল?

টিম কুকের পদত্যাগের পর অ্যাপলের শীর্ষ পদে আসা টার্নাস বুধবার কোম্পানির বার্ষিক পণ্য উন্মোচন অনুষ্ঠানে প্রথম ফোল্ডেবল আইফোন উন্মোচন করেছেন। তবে অত্যন্ত চড়া দামের এই নতুন আইফোন বাজারে কতটা সাড়া ফেলবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।

৭ ঘণ্টা আগে

মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত চিন্ময় দাস

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বর্তমানে মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন। হাইকোর্ট থেকে চারটি মামলায় জামিন পেলেও অন্য মামলাগুলোতে গ্রেপ্তার থাকায় তিনি কারাগারে রয়েছেন।

৮ ঘণ্টা আগে
Advertisement