নর্দান ইউনিভার্সিটি শিক্ষার্থীদের হাত ধরে সফল অগাস্ট কার্নিভাল

ডেস্ক, রাজনীতি ডটকম

রাজধানীর তেজগাঁওয়ের আলোকীতে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হলো বর্ণিল অগাস্ট কার্নিভাল ২০২৫। সংগীত, নৃত্য, কাওয়ালি নাইট, ওয়ার্কশপসহ নানা আয়োজন আর খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে তরুণদের প্রাণের উৎসবে রূপ নেয় এই কার্নিভাল।

পুরো আয়োজনের নেপথ্যে ছিল একদল তরুণ শিক্ষার্থীর নিরলস পরিশ্রম ও নেতৃত্ব। তারা নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) মার্কেটিং ও এইচআরএম ফোরামের এক্সিকিউটিভ সদস্য।

ইভেন্টের পরিকল্পনা, টিকিটিং, অতিথি সহায়তা, ভিড় নিয়ন্ত্রণ, শিল্পীদের সমন্বয়, স্টেজ ম্যানেজমেন্ট, স্পন্সর ও ব্র্যান্ডিং কার্যক্রম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা—সব ক্ষেত্রেই এনইউবি শিক্ষার্থীরা তাদের দক্ষতা ও সৃজনশীলতার ছাপ রেখেছে। বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তারা প্রমাণ করেছে, ক্লাব কার্যক্রম শুধু বিনোদন নয়, বরং নেতৃত্ব, টিমওয়ার্ক, যোগাযোগ দক্ষতা ও সমস্যা সমাধানের ব্যবহারিক প্রশিক্ষণ।

শিক্ষার্থীদের এই কর্মকাণ্ড প্রমাণ করে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ দেশের তরুণ প্রজন্মকে শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান নয়, বরং জাতীয় পর্যায়ে আয়োজন ও নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতায় গড়ে তুলছে। এনইউবি মার্কেটিং ও এইচআরএম ফোরামের নিষ্ঠা, দক্ষতা ও পরিশ্রম অগাস্ট কার্নিভাল ২০২৫–কে শুধু সফল করে তোলেনি, বরং বাংলাদেশের উচ্চশিক্ষা অঙ্গনে এনইউবিকে আরও উজ্জ্বলভাবে তুলে ধরেছে।

এই উদ্যোগের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফোরামের সভাপতি সুদীপ্ত সাহা এবং দিকনির্দেশনায় ছিলেন উপদেষ্টাবৃন্দ—সহকারী অধ্যাপক ড. সন্তু কুমার ঘোষ ও প্রভাষক কানিজ ফাতেমা অনন্যা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আযাদের আপিল শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির বেঞ্চ অবকাশকালীন ছুটি শেষে বি

৪ ঘণ্টা আগে

নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা

গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে জানা গেছে, ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামে ওই সংস্থার অভিযোগ— গত বছর ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় তাদের একটি বিমানে সফর করেছিলেন নোরা ফাতেহি। সেই বিমানের ভেতরের বেশ কিছু ভিডিও নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই বিমানটিকে নিয়ে কিছু মন্তব্

৫ ঘণ্টা আগে

জাতিসংঘের অধিবেশন শুরু, আজ শপথ নেবেন ড. খলিলুর রহমান

বাংলাদেশ সময় রাত ৯টায় তার এই শপথ গ্রহণের মাধ্যমে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি আন্তর্জাতিক এই ফোরামের সর্বোচ্চ পদে আসীন হচ্ছেন। এর আগে গত জুন মাসে গোপন ব্যালটে আয়োজিত নির্বাচনে জয়ী হয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।

৫ ঘণ্টা আগে

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেল যোগে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের নিচে তাদের মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

৬ ঘণ্টা আগে
Advertisement