ডেস্ক, রাজনীতি ডটকম

চলতি মে মাসের শেষে সময়ে দেশজুড়ে শুরু হচ্ছে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের এক বহুমাত্রিক যাত্রা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উদ্যোগে আয়োজিত ‘চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র চলচ্চিত্র উৎসব ২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৭ থেকে ৩১ মে ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে। উৎসবে প্রদর্শিত হবে মোট ৮৯টি চলচ্চিত্র, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কাজ এসেছে নতুন প্রজন্মের নির্মাতাদের হাত ধরে।
এই উৎসবে বিশেষভাবে দৃষ্টি কেড়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নির্মিত ৮টি স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র। বিষয়বস্তুর বৈচিত্র্য, নির্মাণশৈলীর গভীরতা এবং চিন্তার দৃষ্টিকোণ থেকে এই চলচ্চিত্রগুলো পেয়েছে আলাদা গুরুত্ব।
শুরুর দিকেই রয়েছে সায়দুস সালেহীন জায়েম পরিচালিত ‘কালাপাথর’, যেখানে মানুষের সীমাহীন লোভ এবং প্রকৃতির সঙ্গে সংঘাতের ভয়াবহ পরিণতি উঠে এসেছে এক রূঢ় অথচ অনিবার্য বাস্তবতায়। এই চলচ্চিত্রটি ইতিমধ্যেই বিউপি চলচ্চিত্র উৎসবে পুরস্কার অর্জন করেছে।
আহসাবুল ইয়ামিনের ‘যায় যায় দিন’ এক নিঃসঙ্গ ছাত্রের গল্প, যিনি করোনাকালীন লকডাউনে আটকে পড়েন ছাত্রাবাসে। নিঃশব্দ সেই সময়ের মাঝে তার একাকিত্ব ও অস্তিত্বের প্রশ্ন তৈরি করে এক গভীর আত্মজৈবনিক প্রভাব।
মোহীন রাখাইনের ‘A Snail Without Shell’ আমাদের নিয়ে যায় গারো পাহাড়ে, উচ্ছেদের মুখে পড়া এক বৃদ্ধ দম্পতির জীবনে—যাঁরা অপেক্ষা করছেন দূর সম্পর্কের নাতির জন্য, ঠিক যেন শেষ আলোটুকু ধরে রাখার চেষ্টা। এই দুটি চলচ্চিত্রই প্রযোজনা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অভিনেতা মনোজ প্রামাণিক, তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র-এর ব্যানারে। উল্লেখ্য যে, ‘যায় যায় দিন’ ও ‘A Snail Without Shell’ দেশে ও বিদেশে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ও প্রশংসিত হয়েছে।
এক ব্যতিক্রমী নির্মাণ ইউসুফ কোরাইশির ‘লাশ’, যেখানে একটি মৃতদেহের কাহিনিকে ঘিরে সমাজের নৈতিকতা, অবকাঠামোর দুর্বলতা এবং মানবিকতার সংকটকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে।
চলচ্চিত্র তালিকায় নতুন সংযোজন ‘সাউন্ড অফ সাইলেন্স’—যা যৌথভাবে নির্মাণ করেছেন সৌমিক বক্সি দীপ্ত, ইরফানুল হক, সানজিদা স্বর্ণা ও পিয়াল সরকার। এক ব্যক্তি খরগোশ খাওয়ার পর থেকে কানে শুনতে না পারার অভিজ্ঞতা ধীরে ধীরে তাকে মানসিকভাবে ভেঙে ফেলে। শ্রবণশক্তির অবক্ষয় এখানে হয়ে ওঠে এক প্রকার অস্তিত্ব সংকট, যা গা ছমছমে ও বিমূর্ত এক পরিণতির দিকে দর্শককে টেনে নিয়ে যায়।
ইকবাল হাসান খানের প্রামাণ্যচিত্র ‘বাড়ি ফিরে বুদ্ধ’-তে দেখা যায় বান্দরবানের এক পাহাড়ি বিহারে এক মারমা শিশু সিদ্ধার্থের আত্ম-অনুসন্ধান। সে যখন শ্রমণ জীবনের পথে পা রাখে, তার চোখে ধরা দেয় এক অদৃশ্য ভেতরের বুদ্ধ—এই গল্প হয়ে ওঠে আত্মপরিচয়ের, নীরবতার এবং আধ্যাত্মিক জাগরণের এক অনন্য প্রতিফলন।
গোলাম মুনতাকিমের ‘যন্তর’, প্রযোজনায় অভীক চন্দ্র তালুকদার, তুলে ধরে এক পোল্ট্রি ফিড কারখানার শ্রমিকদের জীবন—যেখানে মানুষ ও মেশিনের সম্পর্ক, পরিশ্রম ও যন্ত্রণা, যেন এক অদৃশ্য প্রেক্ষাপটে সংঘর্ষ তৈরি করে।
সবশেষে, রয়েছে ইশতিয়াক জিহাদ পরিচালিত ‘Whisper of the Ink’। জুলাই বিপ্লব চলাকালে কারফিউর মধ্যে একজন কার্টুনিস্টের স্ত্রীর প্রসব ব্যথা শুরু হয়, আর সেই ভয়াবহ পরিস্থিতিতে কীভাবে তাঁরা হাসপাতালে পৌঁছাবেন, সেটিই গড়ে তোলে এই থ্রিলিং মানবিক কাহিনির মূল বাঁক।
এছাড়াও, একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফজলে হাসান শিশিরের সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘ঝিড়িপথ পেড়িয়েও’ উৎসবে জায়গা করে নিয়েছে।
এই আয়োজন শুধু এক উৎসব নয়—বরং তরুণদের কণ্ঠে দেশের গল্প বলার এক মুক্ত মঞ্চ। যেখানে লুকিয়ে আছে বাংলার পাহাড়-সমতল, শহর-গ্রাম, শোক-প্রতীক্ষা আর অন্তর্লোকের সবকিছু। এই চলচ্চিত্রগুলো প্রমাণ করে, নতুন প্রজন্ম শুধু ক্যামেরা নয়, গল্প বলার ভঙ্গিমাও বদলে দিচ্ছে—নিরীক্ষা, আবেগ আর প্রতিশ্রুতির সীমানা ছুঁয়ে।

নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট), ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার সংক্রান্ত এক ক্রিমিনাল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মো. বশির উল্লাহ একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
৬ ঘণ্টা আগে
ভাইভায় নম্বর বাড়লে নিয়োগে দলীয়করণ, রাজনৈতিক স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ তৈরি হবে—এমন অভিযোগ এনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।
৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হলেও মূল আয়োজন শুরু হবে ২২ সেপ্টেম্বর। সেদিন জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানেরও এ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।
১৮ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এ বছরে এটিই সর্বোচ্চ। অর্থাৎ এ বছরে একদিনে ডেঙ্গুতে এত বেশি মানুষের মৃত্যু হয়নি, একদিনে এত বেশি রোগী হাসপাতালেও ভর্তি হননি।
১৮ ঘণ্টা আগে