পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু: চিকিৎসক ওএসডি, সময় বাড়ল তদন্ত কমিটির

পটুয়াখালী প্রতিনিধি

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ আশিকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার সময় তিনদিন বাড়ানো হয়েছে। গত সোমবার দুপুরে আশিক সহপাঠিদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে ওই দিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশিক । এ ঘটনার পর আজ বুধবার ওই হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (কাডির্ওলোজি) এ,এস, এম শামীম আল আজাদকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন-এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনারাদেশ না দেয়া পর্যন্ত ডা. এ এস এম শামীম আল আজাদকে (বিপি১০১২৮১৩) জুনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি পটুয়াখালী ২৫০ শয্যা সদর হাসপাতাল থেকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তর,মহাখালীতে সংযুক্ত করা হলো।

এদিকে হাসপাতালের ইন্টার্ন চিকৎসকরা আজ বুধবার বিকেলে হাসপাতালের মিলনায়তনে সংবাদ সম্মেলন করে আশিকের মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের অবহেলার অভিযোগ সঠিক নয় দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকের প্রকৃত মৃত্যুর ঘটনাটি আড়াল করতে বিভিন্ন রকম অপপ্রচার চালানো হচ্ছে।

চিকিৎসকরা বলেন, আমরাও চাই শিক্ষার্থীর মৃত্যুর সঠিক কারণ উদঘাটন হোক। জনগণকে প্রকৃত সত্য সম্পর্কে অবগত করতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ওএসডি চিকিৎসক এএস এম শামীম আল আজাদ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মশিউর রহমান, চিকিৎসক ইমারজেন্সী মেডিকেল অফিসার শাহরিয়ার আনজুম শুভ, ইন্টার্ন ডাক্তার সাদিয়া রহমান রিমি, অন্যনা আক্তার ইলমীসহ ইন্টার্ন চিকিৎসকরা।

উল্লেখ্য, আশিক বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কুড়িগ্রামের রাজারহাট এলাকার নূরে আলম সরকারের ছেলে। তার বাবা পুলিশের উপপরিদর্শক হিসেবে কর্মরত আছেন।

আশিকের মৃত্যুর চিকিৎসকদের অবহেলার অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় জেলা প্রশাসন আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির আহবায়ক করা হয়েছে সিভিল সার্জন মো. খালেদুর রহমান মিয়াকে। এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদার. অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজলকে সদস্য করা হয়েছে।

এছাড়া তদন্ত কমিটিতে পবিপ্রবির প্রক্টর, পবিপ্রবি মেডিকেল সেন্টারের চিকিৎসক, পবিপ্রবির শিক্ষার্থী মইন উদ্দিন, নুরে আল ফাহাদ এবং মীম সাদাত শাহরিয়ারকে সদস্য করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৯ অক্টোবর

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। এরপর ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

৩ ঘণ্টা আগে

এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ: ফেল থেকে পাশ সাড়ে ৪ হাজার

এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে। ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেন। একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারেন। ফলে পরীক্ষার্থীর সংখ্যার তুলনায় মোট আবেদনের সংখ্যা বেশি হয়েছে।

৪ ঘণ্টা আগে

ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল

২০২৩ সালের নভেম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ভোটে এই পদে নির্বাচিত হয়েছিলেন সায়মা ওয়াজেদ। পরের বছর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাঁচ বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদের দায়িত্ব নেন তিনি।

৫ ঘণ্টা আগে

স্টিভ জবস থেকে টিম কুক হয়ে অ্যাপলের হাল ধরলেন জন টার্নাস

গত ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে টিম কুকের কাছ থেকে দায়িত্ব নেন টার্নাস। তবে বুধবার (৯ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় স্টিভ জবস থিয়েটারে অনুষ্ঠিত অ্যাপলের ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ ইভেন্টে নতুন সিইও হিসেবে প্রথমবারের মতো বড় মঞ্চে হাজির হন তিনি। প্রথম অনুষ্ঠানেই অবশ্য বাজিমাত করেছেন তিনি, ঘোষণা

৬ ঘণ্টা আগে
Advertisement