নির্বাচনে জয়ে বিএনপিকে অভিনন্দন জানাল ইতালি সরকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ইতালি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিশেষ বার্তায় এই অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন। নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে আন্তরিক শুভেচ্ছা।

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী এবং দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য আমরা সব রাজনৈতিক পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই। ইতালি সরকার বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ সংলাপ এবং দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার সম্ভাবনা নিয়ে অত্যন্ত আশাবাদী।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement