সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকার লালমাটিয়া থেকে গ্রেপ্তার হয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন (২৪)। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি দল তাকে আটক করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে এই অভিযান চালানো হয় বলে ডিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।
আনোয়ারুল আজীম আনার একইসঙ্গে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে বাবা আনোয়ারুল আজীম আনারের নিখোঁজ ও পরবর্তীতে হত্যাকাণ্ডের ঘটনার পর গণমাধ্যমে সরব হয়ে আলোচনায় আসেন ডরিন। বাবার নিখোঁজ হওয়া থেকে শুরু করে হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন সময়ে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন তিনি।
ডিবি সূত্র জানিয়েছে, গ্রেপ্তার ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এবং বর্তমান ঠিকানা রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার ১/১২, ব্লক-সি।
তবে কোন মামলায় এবং ঠিক কোন সময়ে ডরিনকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য জানায়নি ডিবি সূত্র। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








-78eff2-256x144.webp)





-e42eaa-256x144.webp)