ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষীরা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলায়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১ টা ৫২ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৫ দশমিক ৪।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।
এটি মাঝারি মাত্রার ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াৎ কবীর। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু এলাকাতেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতাসহ অন্যান্য জেলাতে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫।
এর আগে গত বুধবার রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১, উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে।

















-f3907b-256x144.webp)