ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি

ঢাকা মহানগরীসহ আট জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও চার প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসব সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবি বলছে, ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে পাঁচ প্লাটুন, নারায়ণগঞ্জে ছয় প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে দুই প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন ও কক্সবাজারে ছয় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতি।
এতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করবেন বিজিবি সদস্যরা। পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করবেন।








Md.AliHossainFakir.(2)-f9a867-256x144.webp)


