আশুলিয়ায় সড়কে আগুন জ্বালিয়ে শ্রমিক বিক্ষোভ, ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করতে গেলে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিভিন্ন কারখানার শ্রমিকরা সকালের দিকে সড়কে নেমে আসেন এবং বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে আগুন জালিয়ে দেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।

এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শ্রমিকদের আন্দোলনের কারণে আশপাশের বেশ কিছু কারখানায় উৎপাদন সাময়িকভাবে ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad