ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৯: ৪৫
বৃহস্পতিবার সকাল ৮টায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার সকাল ৮টায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনে শুরু হয়েছে উপনির্বাচনের ভোটগ্রহণ। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে কোনো বিরতি ছাড়াই বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভোট। সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলার মোট ১৮৫টি কেন্দ্রের ৯৮৯টি কক্ষে ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

রির্টানিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রির্টানিং কর্মকর্তা। আর আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে কাজ করবেন ১৯০ এসআরবি সদস্য, প্রায় আড়াই হাজার আনসারসহ পুলিশ সদস্যরাও।

উপনির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাব্যক্ত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবসের অনুষ্ঠান শেষে তিনি জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে ইসিকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। বিএনপি সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

এদিকে ‎ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু না হলে আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন ১১ দলীয় ঐক্য। সিইসির নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠক করে এ হুঁশিয়ারি দেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রতি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বিজিবি ও আনসার বাহিনীর প্রায় ৫,৩০০ সদস্যের পাশাপাশি ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। এছাড়াও বহিরাগতদের প্রবেশ রোধে ২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad