চট্টগ্রামের চিটাগং শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

চট্টগ্রাম নগরীর ব্যস্ততম দুই নম্বর গেট এলাকার চিটাগং শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন, শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত করা হয়নি। এই ঘটনায় মার্কেট ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, ৯টা ৪৫ মিনিটের দিকে আগুনের খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

















