আমেরিকার বিমানবন্দরে ‘হেনস্তার’ শিকার ড. ইউনূস

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একদল বিক্ষোভকারী তার দিকে ধেয়ে এসে আক্রমণাত্মক স্লোগান ও হট্টগোল শুরু করলে বিমানবন্দর চত্বরে কিছু সময়ের জন্য চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে সহযোগীদের বেষ্টনী ও নিরাপত্তাকর্মীদের সহায়তায় তিনি সেখান থেকে নিরাপদে বেরিয়ে যান।

সোমবার (১২ অক্টোবর) রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে বিমানবন্দর চত্বরে হুইলচেয়ারে বসা ড. ইউনূসের দিকে এগিয়ে এসে কিছু ব্যক্তিকে উচ্চস্বরে আক্রমণাত্মক স্লোগান দিতে দেখা যায়। এসময় তাকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেররিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হেয়ার’ বলে চিৎকার করতেও শোনা যায়।

এছাড়া বিক্ষোভকারীরা তার বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তোলেন। সেইসঙ্গে দেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

পরে অবশ্য কঠোর নিরাপত্তা ও সহযোগীদের বেষ্টনীতে ড. ইউনূস শান্তভাবে সামনের দিকে এগিয়ে যান। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement