স্থানীয় নির্বাচনে লড়তে হলে শিক্ষকদের চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৩: ৫৯
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত

শিক্ষকরা যাতে চাকরি না ছেড়ে কোনো ধরনের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে না পারেন, সে লক্ষ্যে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, শিক্ষকরা সরাসরি নির্বাচনে জড়িয়ে পড়লে তার নেতিবাচক প্রভাব পড়ে সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনার ওপর। আর তাই কোনো শিক্ষক যদি জনপ্রতিনিধি হিসেবে প্রার্থী হতে চান, তবে তাকে অবশ্যই আগে শিক্ষকতার চাকরি ছাড়তে হবে।

এহসানুল হক মিলন বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে চাইলে চাকরি ছেড়ে যেতে হবে। এমন নিষেধাজ্ঞা আরোপের জন্য নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব করা হবে।

পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা চালু থাকা এবং পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারির কারণে এবার এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসিতে ৩৩ শতাংশ শিক্ষার্থী ঝড়ে পড়ার বিষয়টি উদ্বেগজনক। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। এদের মধ্যে অনেকে পর্যাপ্ত প্রস্তুতি না থাকার কারনে পরীক্ষায় অংশ নিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

রাজনীতি/এসআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
স্থানীয় নির্বাচনে লড়তে হলে শিক্ষকদের চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী