যখন শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা চলছে, তখন একদল তরুণ দুটি বুলডোজার নিয়ে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরের সামনের মিরপুর সড়ক দিয়ে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করেন।
এসময় দায়িত্বরত পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী তাদের পথ আটকে দেয়। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছিল, তখন পুলিশ সেই তরুণদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে।
বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ করে ইটপাটকেল ছুড়ে । এতে পুলিশের এক সদস্য আহত হয়।
ঘটনাস্থলে শতাধিক সেনাসদস্যের পাশাপাশি পুলিশও আসে। এ বিষয়ে ডিএমপির ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বলেন, ‘আমরা কোনোমতেই কাউকে আইন হাতে তুলে নিতে দেব না।’
এর আগে গত ফেব্রুয়ারিতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।














-436923-256x144.webp)

-27f480-256x144.webp)
-938bec-256x144.webp)

