রিয়াদে আরব-ইসলামিক সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সৌদি আরবের রিয়াদে এক শীর্ষ সম্মেলনে একত্রিত হয়েছেন আরব ও মুসলিম নেতারা। ওই সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীদের অধিবেশনে যোগ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। মন্ত্রী পর্যায়ের অধিবেশনে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সোমবার (১১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অধিবেশনে উদ্বোধনী বক্তব্য রাখেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। উদ্বোধনী অধিবেশনে আরব লিগ ও ওআইসি মহাসচিব, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ও লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখেন।

ওআইসি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলি নৃশংসতার তীব্র নিন্দা জানান এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্ত অনুসরণ করে দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

মন্ত্রী পর্যায়ের অধিবেশনে ফিলিস্তিন এবং লেবাননের ওপর চলমান ইসরায়েলি আগ্রাসন, এই অঞ্চলের ওপর প্রতিক্রিয়া এবং গৃহীত পদক্ষেপগুলিকে তুলে ধরার পর আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে একটি খসড়া প্রস্তাব পেশ করা হয়। শীর্ষ সম্মেলনের আগে ওআইসি ও আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের অধিবেশন অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রিয়াদে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে গত ৯ নভেম্বর ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল রিয়াদে পৌঁছায়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর— ছোট প্রতিনিধি দল, স্বল্প সময় এবং বাংলায় ভাষণ

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।

১২ ঘণ্টা আগে

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

১৪ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন

১৫ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি

১৬ ঘণ্টা আগে
Advertisement