মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ২৪ জন, একাধিক মন্ত্রণালয় পেলেন যারা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪: ১৫
(বাঁ থেকে) মো. শরিফুল আলম, সুলতান সালাউদ্দিন টুকু, হাবিবুর রশিদ, মো. রাজিব আহসান, জুনায়েদ সাকি, ফারজানা শারমিন পুতুল, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর ও ববি হাজ্জাজ। কোলাজ: রাজনীতি ডটকম
(বাঁ থেকে) মো. শরিফুল আলম, সুলতান সালাউদ্দিন টুকু, হাবিবুর রশিদ, মো. রাজিব আহসান, জুনায়েদ সাকি, ফারজানা শারমিন পুতুল, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর ও ববি হাজ্জাজ। কোলাজ: রাজনীতি ডটকম

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথের পর শপথ নিয়েছেন তার মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ২৫ জন ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ২৪ জন। এরপর তারা গোপনীয়তার শপথও পাঠ করেন।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৯ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পূর্ণ মন্ত্রীদের এবং ৪টা ২৬ মিনিটে প্রতিমন্ত্রীদের শপথ পড়ান। এরপর তারা শপথ বইয়ে সই করেন।

এর আগে এ দিন বিকেল ৪টা ১২ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ান। এর পরপরই তিনি গোপনীয়তার শপথ পাঠ করেন। এরপর সই করেন শপথ বইয়ে।

তারেক রহমানের মন্ত্রিসভার সদস্যরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, বিএনপি ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এরই মধ্যে তা জানা গেছে। পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ২৫ জনের মধ্যে আটজন মন্ত্রী একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ২৪ জনের মধ্যেও একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আটজন। তারা হলেন—

  • মো. শরিফুল আলম: বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়
  • সুলতান সালাউদ্দিন টুকু: কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়
  • হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়
  • মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি: অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়
  • ফারজানা শারমিন পুতুল: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়
  • নুরুল হক নুর: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
  • ববি হাজ্জাজ: শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement