৫০ সদস্যের মন্ত্রিসভা তারেকের, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

তারেক রহমানের নেতৃত্বে শপথ নিয়েছে নতুন মন্ত্রিসভা। তারেক রহমান নিজে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে। তার সঙ্গে সঙ্গে পূর্ণ মন্ত্রী হিসেবে ২৫ জন ও প্রতিমন্ত্রী হিসেবে আরও ২৪ জন শপথ নিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শপথ অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
তারেক রহমানের মন্ত্রিসভার সদস্যরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, বিএনপি ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এরই মধ্যে তা জানা গেছে।
একনজরে দেখে নেওয়া যাক নতুন মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন—
তারেক রহমান: প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়
২৫ পূর্ণ মন্ত্রীর দপ্তর বণ্টন
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
- আমির খসরু মাহমুদ চৌধুরী: অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়
- সালাহউদ্দিন আহমদ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
- ড. খলিলুর রহমান: পররাষ্ট্র মন্ত্রণালয় (টেকনোক্র্যাট)
- মো. আমিন উর রশিদ: কৃষি মন্ত্রণালয়, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় (টেকনোক্র্যাট)
- ইকবাল হাসান মাহমুদ: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
- হাফিজ উদ্দিন আহমেদ: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়
- ডা. এ জেড এম জাহিদ হোসেন: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়
- আবদুল আউয়াল মিন্টু: পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়
- কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ: ধর্মবিষয়ক মন্ত্রণালয়
- মিজানুর রহমান মিনু: ভূমি মন্ত্রণালয়
- নিতাই রায় চৌধুরী: সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়
- খন্দকার আব্দুল মুক্তাদির: বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়
- আরিফুল হক চৌধুরী: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
- জহির উদ্দিন স্বপন: তথ্য, সম্প্রচার মন্ত্রণালয়
- আফরোজা খানম রিতা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
- মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: পানি সম্পদ মন্ত্রণালয়
- আসাদুল হাবিব দুলু: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
- মো. আসাদুজ্জামান: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়
- জাকারিয়া তাহের: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়
- দীপেন দেওয়ান: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়
- আ ন ম এহসানুল হক মিলন: শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
- সরদার মো. সাখাওয়াত হোসেন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
- ফকির মাহবুব আনাম স্বপন: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
- শেখ রবিউল আলম: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; রেলপথ মন্ত্রণালয়; এবং নৌ পরিবহন মন্ত্রণালয়
২৪ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন
- এম রশিদুল জামান মিল্লাত: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
- অনিন্দ্য ইসলাম অমিত: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
- মো. শরিফুল আলম: বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়
- শামা ওবায়েদ: পররাষ্ট্র মন্ত্রণালয়
- সুলতান সালাউদ্দিন টুকু: কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়
- ব্যারিস্টার কায়সার কামাল: ভূমি মন্ত্রণালয়
- ফরহাদ হোসেন আজাদ: পানি সম্পদ মন্ত্রণালয়
- আমিনুল হক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
- মীর হেলাল উদ্দিন: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়
- হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়
- মো. আব্দুল বারী: জনপ্রশাসন মন্ত্রণালয়
- মীর শাহে আলম: স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
- মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি: অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়
- ইশরাক হোসেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়
- ফারজানা শারমিন পুতুল: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়
- শেখ ফরিদুল ইসলাম: পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়; ধর্মবিষয়ক মন্ত্রণালয়; এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়
- নুরুল হক নুর: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
- ইয়াসের খান চৌধুরী: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
- এম ইকবাল হোসেইন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
- এম এ মুহিত: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
- আহম্মদ সোহেল মঞ্জুর: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
- ববি হাজ্জাজ: শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
- আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম: সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়


















