গণভোটের একটি অংশে প্রতারণা আছে: আইনমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ মে ২০২৬, ১৫: ১৫
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ফাইল ছবি
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ফাইল ছবি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গণভোটের একটি অংশে প্রতারণা লুকিয়ে আছে এবং বিএনপি সেই প্রতারণার সাথে নেই।

আজ শুক্রবার (১ মে) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে যা যা করার বিএনপি করবে। তবে গণভোটের একটা অংশে প্রতারণা আছে বিএনপি প্রতারণার অংশের সাথে নেই।’

মন্ত্রী আরও বলেন, 'জুলাই সনদ' বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, দলটি যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, তা আজ প্রতিষ্ঠিত সত্য।

শৈলকূপা পৌর শ্রমিক দলের আয়োজনে মে দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কিসহ অন্যান্যরা।

রাজনীতি/এসআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement