মন্ত্রিসভার শপথে আসছেন ভারতের লোকসভার স্পিকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ৪৯
ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। ছবি: সংগৃহীত
ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া এ দিন বিকেলে নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ গ্রহণেরও কথা রয়েছে।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নতুন মন্ত্রিসভার এ শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ বিশ্বের ১৩টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এতে আসছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পক্ষে অংশ নেবেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা।

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) ভারতীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকারের এ আয়োজনে ভারতের উচ্চপর্যায়ের প্রতিনিধির উপস্থিতিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে লোকসভার স্পিকারের অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যকার গভীর ও স্থায়ী বন্ধুত্বের প্রতিফলন। পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক আস্থার সম্পর্ক পুনর্ব্যক্ত করবে এ সফর।

এ ছাড়া অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধে আবদ্ধ প্রতিবেশী দুই দেশ হিসেবে বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ও গঠিত হতে যাওয়া নতুন সরকারকে আগাম স্বাগত জানিয়েছে ভারত। নবনির্বাচিত নেতৃত্ব জনগণের বিপুল সমর্থন লাভ করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement