নববর্ষে আতশবাজি ও উচ্চশব্দে গান-বাজনা: শব্দদূষণের ৩৮১ অভিযোগ

ডেস্ক, রাজনীতি ডটকম
ঢাকা শহরে খ্রিষ্টীয় নববর্ষ উদযাপনে আতশবাজি। ছবি: সংগৃহীত
ঢাকা শহরে খ্রিষ্টীয় নববর্ষ উদযাপনে আতশবাজি। ছবি: সংগৃহীত

থার্টি ফার্স্ট নাইট (৩১ ডিসেম্বর) ও নতুন বছরের প্রথম দিনে রাজধানীসহ সারা দেশে আতশবাজি এবং উচ্চশব্দে গান-বাজনার কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ৩৮১টি অভিযোগ দায়ের করেছেন।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) ও আজ বৃহস্পতিবারের (১ জানুয়ারি) মধ্যে মোট ৩৮১টি শব্দদূষণের অভিযোগ এসেছে। এর মধ্যে ৯৬টি এসেছে ঢাকা মহানগর এলাকা থেকে এবং বাকি ২৮৫টি এসেছে বিভিন্ন জেলা থেকে।

পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়েছে এবং দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছে।

বর্ষবরণে নিরাপত্তার স্বার্থে প্রায় প্রতি বছরই পটকা ও আতশবাজি ফোটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। এ বছর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর থেকে সারাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

এ কারণে আতশবাজি, পটকা, ফানুস ওড়ানো নিষিদ্ধ করে শোক পালনের অনুরোধ জানিয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতি বছরের মতোই আতশবাজি ও পটকা ফোটানো হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement