৪৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে এলো ২ জাহাজ

চট্টগ্রাম প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ২২: ২২
৪৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে এলো ২ জাহাজ

জ্বালানি সংকট কাটাতে দুই দেশ থেকে ৪৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে দুটি জাহাজ। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টায় ভারত থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে হংকংয়ের পতাকাবাহী গ্রান কুয়াভা জাহাজটি।

এ ছাড়া রাত ৮টায় চীন থেকে ১০ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ হাফনিয়া মার্লিন।

স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, গেল ১০ দিনে জ্বালানি তেল নিয়ে বন্দরে এসেছে ৯টি জাহাজ। এর মধ্যে দুটি জাহাজ তেল খালাস করে বন্দর ছেড়ে গেছে। এছাড়া ডলফিন জেটিতে চারটি ও বহির্নোঙরে তিনটি জাহাজ অবস্থান আছে। এছাড়াও আগামীকাল মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে আসবে জ্বালানিবাহী জাহাজ ‘কুইচি’।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement