সংসদে নিয়মিত উপস্থিত থাকতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সংসদ অধিবেশন কক্ষ। পিএমও ফাইল ছবি
সংসদ অধিবেশন কক্ষ। পিএমও ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সরকারদলীয় সব সংসদ সদস্যকে নিয়মিত ও যথাসময়ে সংসদে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংসদের দৈনন্দিন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এক অফিস আদেশে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান। অফিস আদেশে দেশের বাইরে অবস্থানরত সরকারদলীয় সংসদ সদস্যদের দ্রুত দেশে ফিরে চলতি অধিবেশনে যোগ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

গত ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বুধবার পর্যন্ত এ অধিবেশন চলার কথা রয়েছে। শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশন শুরুর সময় নির্ধারণ করা হয়েছিল। পরে তা পাঁচ মিনিট এগিয়ে বিকেল ৪টা ১৫ মিনিট করা হয়।

চলতি অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ১৭৪টি প্রশ্ন জমা পড়েছে। অন্য মন্ত্রীদের কাছে জমা হয়েছে ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন। এ ছাড়া তৃতীয় অধিবেশনের পর জারি করা তিনটি অধ্যাদেশ এ অধিবেশনে সংসদে উপস্থাপনের কথা রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad