বাংলাদেশ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি-পদায়নের কথা জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে সই করেছেন জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি ও পদায়নের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিআইডির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ফাতিহা ইয়াসমিনকে এপিবিএনের পুলিশ সুপার, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুরে পিটিসির পুলিশ সুপার, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামকে রাজশাহীতে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ঢাকায় পুলিশ অধিদপ্তরের এআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. আবু হাসানকে শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার এবং হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশ বাতিল করে ঢাকায় পুলিশ টেলিকমে পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
ঢাকায় পুলিশ টেলিকমের পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার, ঢাকায় পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) শারমিন আক্তারকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার), ঢাকায় এসবির বিশেষ পুলিশ সুপার আমীনুল ইসলামকে রাঙ্গামাটির বেতবুনিয়ায় পিএসটিসির পুলিশ সুপার এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) আসমা আখতারকে ঢাকায় পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকার রাজারবাগে পুলিশ টেলিকমের পুলিশ সুপার মো. নাছির উদ্দিন জুবায়েরকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার, পুলিশ টেলিকমের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) তোফায়েল আহমেদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব), খুলনা রেঞ্জের ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান রাসেলকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া প্রজ্ঞাপনে চলতি বছরের ২২ এপ্রিল জারি করা এক প্রজ্ঞাপনে এপিবিএনের পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশটি বাতিল করা হয়েছে।

















