জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকার যাত্রীদের বোর্ডিং চলছে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৬: ০৪
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফাইল ছবি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফাইল ছবি

জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল আবারও শুরু হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বিমান চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর মধ্যে জেদ্দা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের যাত্রীদের বোর্ডিং চলছে।

রোববার জেদ্দা বিমানবন্দরে দায়িত্ব পালনরত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি এখন স্বাভাবিক। ফ্লাইট চলাচল নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। নির্ধারিত সময়েই ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

এর আগে নিরাপত্তাজনিত কারণে জেদ্দা বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যেতে পারে, এমন আশঙ্কায় ঢাকাগামী বিমানের যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেই অনিশ্চয়তা কেটে গেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement