ইউপি নির্বাচনে ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবাররাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত
বুধবাররাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন। নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৯৭ জন।

ইসির ঘোষণা অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে আসন্ন ইউপি নির্বাচন। প্রথম ধাপে ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে।

প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে।

এর আগে নভেম্বর থেকে মে মাসের মধ্যে সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করেছিল নির্বাচন কমিশন। সে অনুযায়ী, ৩১ আগস্ট ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। ওই তালিকার তুলনায় এবার ভোটার বেড়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।

নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, কেবল তারাই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad