প্রতিবেদক, রাজনীতি ডটকম

দ্বিতীয় পর্যায়ে গঠিত পাঁচটি সংস্কার কমিশনের প্রধান যৌথভাবে একটি চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে। চিঠিতে তারা প্রয়োজনীয় সংস্কারগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন। বলেছেন, এসব সংস্কার জুলাই সনদে অঅন্তর্ভুক্ত না করলে তা ভবিষ্যতে উপেক্ষিত হওয়ার আশঙ্কা থেকে যাবে।
রবিবার (৩ আগস্ট) এ যৌথ চিঠি পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টাকে। চিঠিতে সই করেছেন— শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক, স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান এবং গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেয় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর ৩ অক্টোবর নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন এবং ৬ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়৷ দ্বিতীয় ধাপে ১৮ নভেম্বর গঠন করা হয় স্বাস্থ্য, গণমাধ্যম, নারীবিষয়ক, শ্রম ও স্থানীয় সরকার সংস্কার কমিশন।
এসব সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য এ বছরের ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টাকে সভাপতি করে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এ কমিশন দুই ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপে গঠিত ছয়টি কমিশনের প্রতিবেদন ও সুপারিশ নিয়ে আলোচনা করে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় ধাপের আলোচনা শেষে উঠে আসা ঐকমত্যগুলো নিয়েই প্রণয়ন করা হয়েছে জুলাই সনদ, যা আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন আগামী মঙ্গলবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এ পরিস্থিতিতে দ্বিতীয় ধাপে গঠিত সংস্কার কমিশনগুলোর প্রধানরা মনে করছেন, জুলাই সনদে তাদের প্রতিবেদন ও সুপারিশ সংযোজন করা না হলে এগুলো বাস্তবায়নে ভবিষ্যতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কমে যাবে।
চিঠিতে কমিশনপ্রধানরা বলেন, প্রথম পর্যায়ের ছয়টি বিষয়ভিত্তিক কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ সময়োপযোগী হলেও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ ও একটি নতুন বাংলাদেশ গঠনে দ্বিতীয় পর্যায়ের সংস্কারগুলোও সমানভাবে গুরুত্বপূর্ণ।
চিঠিতে বলা হয়, সময়ের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের পক্ষে এখনই দুটি কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব। প্রথমত, বাস্তবায়নযোগ্য সংস্কারগুলো চিহ্নিত করে তা দ্রুত কার্যকর করা এবং দ্বিতীয়ত, নির্বাচনের পর গঠিত সরকার এসব সংস্কার অব্যাহত রাখবে— এ মর্মে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া এবং বিষয়গুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত করা।
চিঠিতে কমিশনপ্রধানরা আশঙ্কা জানিয়ে বলেন, জুলাই সনদে গণমাধ্যম, নারী, শ্রম, স্বাস্থ্য ও স্থানীয় সরকারবিষয়ক সংস্কার অন্তর্ভুক্ত না হলে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো তা বাতিল বা উপেক্ষা করার সুযোগ পাবে, যা নেতিবাচক প্রভাব ফেলবে।
জুলাই গণঅভ্যুত্থানে বিপুল পরিমাণ শ্রমিক, নারী ও সাংবাদিক প্রাণ দিয়েছেন উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়েছে, তাদের আত্মত্যাগের প্রতিফলন সংস্কার কার্যক্রমে না থাকলে তা হতাশা ও ক্ষোভের জন্ম দিতে পারে।

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।
৪ ঘণ্টা আগে
হাসান শিপুল বলেন, ডেঙ্গু পরিস্থিতির জন্য আগামী তিন মাসকে ‘গুরুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেছেন সরকারপ্রধান। তিনি বলেছেন, ‘এ সময়ে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে মানুষক
৫ ঘণ্টা আগে
তথ্য গোপন ও প্রতারণার অভিযোগে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করার ঘটনাকে কেন্দ্র করে শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছে। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বিচারপতিরা এজ
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে পানিবণ্টনসহ দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৬ ঘণ্টা আগে