প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর আদাবর এলাকায় এক পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত সন্দেহে যৌথ অভিযানে ১০২ জনকে আটক করা হয়েছে। সোমবার রাতভর অভিযানে তারা গ্রেফতার হয়।
মঙ্গলবার আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানিয়েছেন, আটকরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে কল পেয়ে আদাবর থানার টহল পুলিশ সুনিবিড় হাউজিং এলাকায় যায়। সেখানে কিশোর গ্যাং সদস্যদের দুইপক্ষের মধ্যে সংঘাতময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে আহত হন পুলিশ সদস্য আল আমিন। এ ঘটনায় আরও অন্তত দুজন জখম হন। প্রাথমিকভাবে জানা যায়, এক ব্যক্তিকে আটকে টাকা আদায়ের চেষ্টা করছিল কিশোর গ্যাংয়ের সদস্যরা।
ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসান বলেন, ওই ঘটনায় এখন পর্যন্ত ১০২ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কারা কোপানোর ঘটনায় জড়িত তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। অভিযান অব্যাহত আছে।
পুলিশ সূত্র জানায়, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত পুলিশ সদস্যকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আল আমিন আদাবর থানার গাড়িচালক। তিনি একটি পিকআপে করে পুলিশ সদস্যদের নিয়ে সেখানে গিয়েছিলেন।

বাংলাদেশকে চুক্তিতে অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে কি না, জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হলে তা জানানো হবে। বর্তমানে এ বিষয়ে আলোচনা চলছে এবং বাংলাদেশের সব দ্বিপক্ষীয় অংশীদারের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।
১৩ ঘণ্টা আগে
দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা সংশোধন করে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন গঠিত উপজেলা ও ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট আসনগুলোর সীমানায় অন্তর্ভুক্ত করেই এ সংশোধন আনা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
মানবাধিকার কমিশন বিল নিয়ে আয়োজিত বৈঠক বর্জনের পর এবার ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ নিয়ে আলোচনার শুরুতেই সংসদীয় কমিটির বৈঠক থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের দুই সংসদ সদস্য। ওয়াকআউট করা দুই সদস্য হলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নূরুল ইসলাম ও আবদুল বাতেন।
১৪ ঘণ্টা আগে
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৫ ঘণ্টা আগে