বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যার সমাধান শিগগিরই: শিক্ষা উপদেষ্টার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালগুলোতে যে অচলাবস্থা চলছে, শিগগিরই সেই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান অস্থিরতা নিয়ে করা প্রশ্নে শিক্ষা উপদেষ্টা বলেন, গত কয়েকদিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা মন্ত্রণালয় অবহিত রয়েছি। আর এজন্য অবশ্যই বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সেটাতে আমরা যথেষ্ট রকমভাবে উদ্বিগ্ন। তবে আমরা এটা মনে করি যে কোনো সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। আমরা জানি সেই প্রক্রিয়া শুরু হয়েছে। সেটা সমাধানের দিকেই এগিয়ে যাচ্ছে। দ্রুতই সমাধান হবে। আশা করি বিভিন্ন পার্টি একে অপরকে বুঝে সর্বজন গ্রাহ্য সিদ্ধান্তে আসতে পারবে। যত দ্রুত এটা হয় ততই মঙ্গলকর। এক্ষেত্রে মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ রেখেছে। আমাদের কোনো সাহায্য-সহযোগিতা প্রয়োজন হলে মন্ত্রণালয় থেকে তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি-ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে সমাধানের পথ খুঁজে বের করার দিকে এগিয়ে যেতে।

উপদেষ্টা বলেন, এ ধরনের পরিস্থিতি কারও কাম্য নয়-ছাত্র, শিক্ষক বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেউই তা চান না। আমাদের পক্ষ থেকে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয়রা সহযোগিতা করছে। আমার বিশ্বাস, সমস্যার সমাধান খুব দ্রুতই হয়ে যাবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভেনিসে বাঁধনকে হেনস্তাকারীরা ‘খুনিদের দালাল’: সারজিস আলম

পোস্টে সারজিস আলম লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’

২ ঘণ্টা আগে

ইতালিতে হেনস্তার শিকার অভিনয়শিল্পী বাঁধন

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নিজেদের ছাত্রলীগ কর্মী বলে দাবি করা কয়েকজন ব্যক্তি বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ অ্যাখ্যা দিয়ে গালিগালাজ করছেন এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে বাঁধনের উপস্থিতি কেন্দ্র করে রাজনৈতিক স্লোগান ও বাগবিতণ্ডা শু

২ ঘণ্টা আগে

আন্তর্জাতিক মানদণ্ডে দেশে ৫৮ হাজার ৫৯৮ চিকিৎসকের ঘাটতি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন রয়েছে। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক। এ ছাড়া সরকারি হাসপাতালে অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ীও চিকিৎসকের শূন্য পদ রয়েছে ১১ হাজার ৪৯৫টি।

১১ ঘণ্টা আগে

সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর ছাড়

এর আগে ছাদে সৌর বিদ্যুতের প্ল্যান্ট স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। বিদ্যুৎ বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, এ ক্ষেত্রে সরকার জাতীয় গ্রিডে যুক্ত হওয়া প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সাড়ে ১০ টাকা করে দেবে।

১১ ঘণ্টা আগে
Advertisement