হাইকোর্টে ৫ মামলায় জামিন সাবেক মেয়র আইভীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গত মে মাসে গ্রেপ্তার করা হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে। ফাইল ছবি
গত মে মাসে গ্রেপ্তার করা হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে। ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পাঁচটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। জুলাই আন্দোলনের পর এ মামলাগুলো করা হয়েছিল, যার মধ্যে তিনটি হত্যা মামলা। বাকি দুটি মামলায় মারধর করে মারাত্মক জখমের অভিযোগে করা হয়।

রোববার (৯ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার এসব মামলায় রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের বেঞ্চ এ রায় দেন।

আইভীর পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আকতার রুবি।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, হাইকোর্টের জামিনের এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রপক্ষ।

গত মে মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় কারাবন্দি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

গত বছরের ২০ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরদিন গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।

এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর নিহত মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় এজাহারভুক্ত ১২ নম্বর আসামি সেলিনা হায়াৎ আইভী। পরে তার বিরুদ্ধে আরও চারটি মামলা করা হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement