দেশে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় সাড়ে ৪৬ লক্ষ: আইনমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সংসদ অধিবেশনে বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ফাইল ছবি
সংসদ অধিবেশনে বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ফাইল ছবি

বর্তমানে দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪৬ লাখ ৩৯ হাজার ৪৭৬। এর মধ্যে প্রায় ৬১ শতাংশই ফৌজদারি মামলা, আর বাকি ১৮ লাখের বেশি দেওয়ানি মামলা।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য তুলে ধরেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বিচারাধীন মামলার সবচেয়ে বড় চাপ রয়েছে অধস্তন আদালতগুলোতে। এসব আদালতেই রয়েছে ৪০ লাখ ৭৮ হাজার ৪৩২টি মামলা, যা মোট বিচারাধীন মামলার প্রায় ৮৮ শতাংশ। এর মধ্যে ২৩ লাখ ৮৭ হাজার ৯৮৯টি ফৌজদারি এবং ১৬ লাখ ৯০ হাজার ৪৪৩টি দেওয়ানি মামলা।

অন্যদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ৩৮ হাজার ৭১৩টি। হাইকোর্ট বিভাগে ঝুলে আছে আরও ৫ লাখ ২২ হাজার ৩৩১টি মামলা। আইনমন্ত্রী সংসদকে জানান, অধস্তন আদালতের দেওয়ানি মামলার মধ্যে ৩ লাখ ৭৭ হাজার ৪১৪টি পাঁচ বছরেরও বেশি সময় ধরে বিচারাধীন রয়েছে।

তিনি বলেন, বর্তমানে ২০টি জেলায় বাধ্যতামূলক মধ্যস্থতা চালু থাকায় সেখানে নতুন মামলা দায়েরের হার ৬২ দশমিক ৮৩ শতাংশ কমেছে। এই ব্যবস্থা পর্যায়ক্রমে ঢাকাসহ সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ৩১ মার্চ পর্যন্ত দেশের আদালতে ৩ হাজার ৬২৫টি অর্থঋণ মামলা বিচারাধীন রয়েছে। বিচারক সংকটও পুরোপুরি কাটেনি। অধস্তন আদালতে ২ হাজার ৬২০টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে দায়িত্ব পালন করছেন ১ হাজার ৯৬৪ জন বিচারক।

রাজনীতি/আরআইআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement