গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আত্মহত্যা প্ররোচনার মামলায় মামা ওবায়দুর কারাগারে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ওবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
ওবায়দুর রহমান। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা ওই মামলায় গ্রেপ্তার ওবায়দুরকে বুধবার (২৩ সেপ্টেম্বর) আদালতে হাজির করা হয়। ঢাকা মহানগর হাকিম আরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ দিন দুপুরে ওবায়দুরকে আদালতে হাজির করে মামলার তদন্তের দায়িত্বে থাকা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত রোববার শেরেবাংলা নগর থানার ৫ নম্বর ন্যাম ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষ থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে আটক করে হেফাজতে নেয় পুলিশ। পরে মরিয়মের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলায় মামলায় গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

এ মামলায় এরই মধ্যে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি পেয়ে রিমান্ডে নিয়েছে পুলিশ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement