৭৬৪ জন পুরুষ শিক্ষানবিশ লাইনম্যান নেবে পল্লী বিদ্যুৎ

ডেস্ক, রাজনীতি ডটকম

প্রতিষ্ঠান : বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি

পদের নাম : শিক্ষানবিশ লাইনম্যান

পদসংখ্যা : ৭৬৪

যোগ্যতা : এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৫.০০–এর মধ্যে ৩.০০ থাকতে হবে। অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রমসহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠা-নামায় সক্ষমতা থাকতে হবে। অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে। কাজের মাধ্যমে শিক্ষণের আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে। অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ন্যূনতম ৩২ ইঞ্চি হতে হবে। ৭ মিনিটে এক মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে এবং প্যারালাল বারে বিরতিহীনভাবে পরপর ন্যূনতম পাঁচবার বুক পর্যন্ত ওঠা-নামায় সক্ষম হতে হবে। বিদ্যালয়ে শরীরচর্চাবিষয়ক ক্রীড়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা : ১৮ থেকে ২১ বছর

বেতন : অন-প্রবেশনকালীন নির্ধারিত বেতন ১৫,৫০০ টাকা সহ অন্যান্য ভাতা ও সুবিধা দেওয়া হবে। অন-প্রবেশন মেয়াদ শেষে নিয়মিত হলে বেতন ১৬,৬০০ টাকা করা হবে।

আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম (ফরম-১) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে।

আবেদন ফরম এ–ফোর সাইজের কাগজে হতে হবে। আবেদন ফরমটি আবেদনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান পরীক্ষার মূল/সাময়িক সনদপত্রের (মার্কশিট/প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়) ফটোকপি, নাগরিকত্ব সনদের ফটোকপি ও সদ্য তোলা চার কপি পাসপোর্ট আকারের ছবি প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে।

আবেদন ফি : ৫০ টাকা মূল্যমানের ক্রসড পোস্টাল অর্ডার/পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারের (বিজ্ঞপ্তিতে ১৩ নম্বরে উল্লিখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি) অনুকূলে করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

পরীক্ষায় অংশগ্রহণের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৫, সকাল ৯টায় শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিজ জেলার পার্শ্বে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র ও কাগজপত্রসহ শারীরিক পরীক্ষায় উপস্থিত হতে হবে।

বিস্তারিত দেখুন

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু: ডিবির হাতে গ্রেপ্তার ‘আসল’ ২ জন

গত ৩০ আগস্ট একই ঘটনায় র‍্যাব-২ তিনজনকে গ্রেপ্তার করেছিল। তবে তাদের এ ঘটনায় সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে দাবি করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে দ্বিতীয় পর্যায়ের তথ্য-উপাত্তের ভিত্তিতে নতুন করে ওই দুজনকে শনাক্ত ও গ্রেপ্তার

৬ ঘণ্টা আগে

আইনমন্ত্রীর সঙ্গে উলামায়ে কেরামদের বৈঠক, সম্পত্তি হস্তান্তর আইন পর্যালোচনার দাবি

উলামায়ে কেরাম বিলটির উদ্দেশ্য হিসেবে ‘পিতা-মাতা, প্রবীণ ব্যক্তি ও দাতার জীবদ্দশার ভোগ ও ব্যবহারের অধিকার সুরক্ষা’কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তবে মুসলিম নাগরিকদের সম্পত্তি হস্তান্তর, হেবা, ওসিয়ত ও মিরাস কুরআন-সুন্নাহভিত্তিক বিধানের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় নতুন ব্যবস্থায় সম্ভাব্য শরয়ি জটিলতা নিয়ে তা

৭ ঘণ্টা আগে

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, ‘আমলে নিচ্ছেন না’ চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

৭ ঘণ্টা আগে

মেট্রোরেলের দুই লাইনে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

এমআরটি লাইন-১-এর জন্য ডিএমটিসিএল সংশোধিত ব্যয় প্রস্তাব করেছিল এক লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫-এর জন্য ৯৩ হাজার ১৯০ কোটি টাকা। যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত ব্যয় থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ কমিয়ে দুই প্রকল্পের সম্মিলিত নতুন ব্যয় নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিন হাজার ৮০০ কোটি টাকা।

৭ ঘণ্টা আগে
Advertisement