হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ মে ২০২৬, ২০: ০০
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৪৫৩ শিশু প্রাণ হারিয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৬১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে ৫৬ হাজার ৫৭২ জনের মধ্যে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। এরমধ্যে ৭ হাজার ৫২৪ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৪১ হাজার ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৬ হাজার ৬৪৫ জন।

রাজনীতি/এসআই

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement