হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১৭: ৪৬
২০২৬ সালের মার্চ থেকে দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে হাম। প্রতীকী ছবি
২০২৬ সালের মার্চ থেকে দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে হাম। প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ২৬৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার প্রকাশিত অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে পাঁচজন এবং সিলেট বিভাগে একজন মারা গেছেন। এ পর্যন্ত উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৫৮ জন।

অন্যদিকে, মৃত্যুর পর ১০৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।

বিভাগভিত্তিক হিসাবে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫১৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া সিলেটে ২০৩, চট্টগ্রামে ১১২, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৯, বরিশালে ৬৯, খুলনায় ৫৭ এবং রংপুরে ১৮ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৩১৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৬০ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৪৮৯ জন, চট্টগ্রামে ২৩৬, সিলেটে ১৪০, বরিশালে ১৩২, ময়মনসিংহে ১০০, খুলনায় ৯৪, রংপুরে ৩৫ এবং রাজশাহীতে ৩৪ জন রয়েছেন।

অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৭ হাজার ৪২৮ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৮ হাজার ৭৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব সংরক্ষণ করছে। তবে হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা করা হয় না। ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা নির্ধারণ করা কঠিন। অধিদপ্তরের পরিসংখ্যানে মূলত হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই অন্তর্ভুক্ত করা হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad