আদ্-দ্বীন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নন স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আদ্-দ্বীন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নন স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাবে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তার মতে, হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যায় প্রয়োজনীয় তথ্যের তুলনায় অপ্রাসঙ্গিক বিষয়ই বেশি ছিল।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্-দ্বীন হাসপাতালের জবাব তিনি পর্যালোচনা করেছেন। তবে সেখানে মূল বিষয়গুলোর স্পষ্ট উত্তর না দিয়ে নানা অপ্রাসঙ্গিক আলোচনা যুক্ত করা হয়েছে।

তিনি জানান, চার থেকে পাঁচ পৃষ্ঠার ওই জবাবকে তিনি সন্তোষজনক মনে করছেন না। এটি অস্পষ্ট ও মূল প্রশ্ন এড়িয়ে যাওয়ার মতো একটি ব্যাখ্যা বলে মন্তব্য করেন মন্ত্রী। মন্ত্রী বলেন, ‘তারা চার থেকে পাঁচ পৃষ্ঠার জবাব দিয়েছে, কিন্তু সেখানে প্রয়োজনীয় তথ্যের চেয়ে অপ্রাসঙ্গিক বিষয় বেশি। এটি অনেকটা ভেগ (অস্পষ্ট) রিপ্লাই। আমি এতে সন্তুষ্ট নই’

মন্ত্রী জানান, বিষয়টি আরও পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং সরকারের অবস্থান পরবর্তী বৈঠকের পর জানানো হবে।

প্রসঙ্গত, রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ৪ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির পর্যবেক্ষণ তুলে ধরেন। সেখানে তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের অনিয়ম স্পষ্ট হয়েছে বলে জানান তিনি।

রাজনীতি/আরআইআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement