দেড় মাসে হামে ৪৫১ প্রাণহানি, ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
দেড় মাসে হামে ৪৫১ প্রাণহানি, ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে ল্যাব পরীক্ষায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দেড় মাসে এই রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৪৫১ জন শিশু। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯২ জন। টিকা কার্যক্রম চলমান থাকলেও সংক্রমণ ও মৃত্যুহার না কমায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা।

আজ (শুক্রবার, ১৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দেড় মাসে সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৪৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৭৪ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৩৭৭ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৪১৬ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫৫ হাজার ৬১১ জন। সরকারিভাবে টিকা দেয়ার দেড় মাস হতে চললেও সংক্রমণ না কমায় উদ্বেগ প্রকাশ করছেন চিকিৎসকরা।

পুষ্টিহীনতা, ভ্যাকসিনের ঘাটতি, এবং দেরিতে হাসপাতালে আসাকে হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর বড় কারণ বলছেন তারা। হামে মৃত্যু হার কমাতে উপজেলা পর্যায়ের হাসপাতালে জ্বর কর্ণার বসানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

রাজনীতি/এসআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
দেড় মাসে হামে ৪৫১ প্রাণহানি, ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু