৫ দাবিতে বুধবার থেকে সারা দেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট

অ্যাম্বুলেন্স-সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন ও অ্যাম্বুলেন্সের জন্য সব ধরনের টোল মওকুফসহ পাঁচ দফা দাবি আদায়ে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি বুধবার (২৯ জুলাই) থেকে সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছে। সমিতি বলছে, অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট পালন করা হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি এ তথ্য জানিয়েছে।
অ্যাম্বুলেন্স মালিকদের পাঁচ দফা দাবি হলো—
- অ্যাম্বুলেন্স-সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন করতে হবে;
- প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধা থাকতে হবে;
- হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোল ফ্রি ব্যবস্থা নিশ্চিত করতে হবে;
- লাশবাহী ফ্রিজার ভ্যান ও লাশ বহনরত অ্যাম্বুলেন্সের জন্য টোল ফ্রি সুবিধা থাকতে হবে; এবং
- ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঁচ দফা দাবিতে আগামীকাল (বুধবার) সকাল ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।











-c173ff-256x144.webp)




-c26956-256x144.webp)
