৫ মাসে হাম ও উপসর্গে প্রাণহানি ছাড়াল ৯০০, গড়ে প্রতিদিন মৃত্যু ৬ জনের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
২০২৬ সালের মার্চ থেকে দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে হাম। প্রতীকী ছবি
২০২৬ সালের মার্চ থেকে দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে হাম। প্রতীকী ছবি

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়ে কেউ মারা যায়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শুরু করে পাঁচ মাসে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে ৯০০।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সব মিলিয়ে মোট ৯০২ জনের মৃত্যুর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়ে মারা গেছে ৯৯ জন। বাকি ৮০৩ জনের শরীরেই হামের উপসর্গ ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত পাঁচ মাস সময়ে গড়ে প্রতি মাসে হাম ও হামের উপসর্গে ১৮০ জন করে মারা গেছে। সে হিসাবে গত পাঁচ মাস ধরে গড়ে প্রতিদিন ছয়জন মারা যাচ্ছে হাম অথবা হামের উপসর্গ নিয়ে।

গতকাল শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টা থেকে আজ শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ের হামবিষয়ক হালনাগাদ তথ্য নিয়ে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে নতুন আট প্রাণহানির খবর জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭২৮ জন। আর হাম শনাক্ত হয়েছে ৭০ জনের। সব মিলিয়ে গত এক দিনে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৯৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ২৩ হাজার ৪৯৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে এক লাখ ১৯ হাজার ৮৯ জন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement