হাম: ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, নতুন করে আক্রান্ত ১১৩ শিশু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হাম: ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, নতুন করে আক্রান্ত ১১৩ শিশু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য নথিভুক্ত করেনি স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ১১৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ পাওয়া গেছে আরও এক হাজার ৩৫১ জনের শরীরে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার এই পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ ও ঢাকা বিভাগে দুজন করে এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ২৯৫ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে এক হাজার ১৯০ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্যে মৃত্যুর এই হিসাব উঠে এসেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ শিশুর শরীরে হাম শনাক্ত হওয়ায় চলতি বছরে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৭২৩ জনে। একই সময়ে আরও এক হাজার ৩৫১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে চলতি বছরে এখন পর্যন্ত সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে দুই লাখ ৪২ হাজার ৯০৭ জন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad