জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, গুলির ঘটনার সময় আসিফ আকবর গাড়ির ভেতরে ছিলেন না। দুর্বৃত্তদের পরিচয় ও হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি। এ ঘটনার সঙ্গে তার ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সেটি নিয়ে কাজ করছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, গুলির ঘটনার পর পুলিশ এ বিষয়ে কাজ করছে। এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।












-2ed278-256x144.webp)


