যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁস: গ্রেপ্তার বিএআরসি কর্মকর্তা সোহাগ ফকির

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১২: ৫৬
কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকির। ছবি: সংগৃহীত
কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকির। ছবি: সংগৃহীত

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির সাইবার পুলিশ সেন্টার জানায়, প্রশ্ন ফাঁস মামলার তদন্তে সম্পৃক্ততা পাওয়ার পর স্থানীয় পুলিশের সহায়তায় এই অভিযান চালানো হয়; এ সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোনসহ গুরুত্বপূর্ণ নানা আলামত জব্দ করা হয়েছে।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত জানান, প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলায় সোহাগ ফকিরের সম্পৃক্ততা পাওয়ার তথ্যের ভিত্তিতে সোহাগ ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোনসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad