বাড়িতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার: অতিরিক্ত ডিআইজি জহির ওএসডি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের। ছবি: সংগৃহীত
অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের। ছবি: সংগৃহীত

রাজধানীর একটি বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন মাদক উদ্ধার ও ৮৫ জনকে আটকের পর ওই বাড়ির মালিক পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আব্দুল্লাহ আল জহির পুলিশ সদর দপ্তরে মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত ছিলেন। তাকে ওই দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (কনফিডেন্সিয়াল) মোহাম্মদ শরীফ উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, পুলিশ সদরদপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদরদপ্তরের সদরদপ্তর শাখায় সংযুক্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত সোমবার রাতে রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকায় অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাসায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দ(ডিবি) পুলিশ। অভিযানে আইস, সিসা, ইয়াবা, মদ, গাঁজা, কুশসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। এসময় ২৬ নারীসহ ৮৪ জনকে আটক করেছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, বাসাটিতে দীর্ঘদিন ধরে মাদক ও অবৈধ ডিজে পার্টি চলছিল। এজন্য সেখানে অভিযান চালানো হয়েছে। বাসাটি ওই পুলিশ কর্মকর্তা ভাড়া দিয়েছেন। তিনি সেখানে থাকেন না।

ডিবি সূত্রে জানা যায়, ঢাকার ৩০০ ফিট এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি–১ এ পুলিশ সদরদপ্তরের রিপেয়ার এন্ড ম্যান্টেনেইন্স শাখার অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের একটা প্লট রয়েছে। সেখানে পাঁচটা কক্ষ নির্মাণ করে ‘এয়ারবিএনবি’ ওয়েব সাইটে দেওয়া হয়েছে। ওয়েব সাইট থেকে উড়তি বসয়ী তরুণ–তরুণী এবং আগ্রহীরা ভাড়ার জন্য বুকিং নিয়ে সেখানে ডিজে পার্টি, মাদক সেবনসহ নানা অসামাজিক কাজ করতো। দীর্ঘদিন ধরে এসব কাজ করে আসার তথ্যের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হয়। গত সোমবার রাতে অভিযান চালিয়ে সেখান থেকে আইস, সিসা, ইয়াবা, মদ, গাঁজা, কুশসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। এছাড়া ডিজে পার্টির নামে মাদক সেবনসহ অসামাজিক কাজ করতো। এসব কাজের আলামতও উদ্ধার করা হয়েছে। এছাড়া বেশি কিছু গাড়িও জব্দ করা হয়েছে। এসময় সেখান থেকে প্লটটির কক্ষগুলো পরিচালনার দায়িত্বে থাকা মাহবুব নামের এক ব্যক্তিসহ ৮৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২৬ জন নারীও রয়েছে।

বাড়িটিতে মাদকসহ আটকের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির বলেন, গতকাল সোমবার একটি জন্মদিনের পার্টির জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের যেসব নিয়ম রয়েছে সেগুলো যারা ভাড়া নেন তাদেরকে বলে দেওয়া হয় কি করা যাবে, কি করা যাবে না। নিয়ম ভঙ্গ করলে এক লাখ টাকা জরিমানাও রয়েছে।

তিনি বলেন, যারা ভাড়া নিয়েছে তারা নিয়ম ভঙ্গ করেছে। এতে আমাদের কেউ সম্পৃক্ত নয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad