পর্নগ্রাফির মামলায় ‘বয়ফ্রেন্ড’সহ গ্রেপ্তার ইনফ্লুয়েন্সার সুমাইয়া, আসামি বাবাও

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সুমাইয়া সাঈদ। ছবি: ইনস্টাগ্রাম থেকে

পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া সাঈদকে (২৫) ও তার সহযোগী ‘বয়ফ্রেন্ড’ খাজা সাকলাইন ফারুককে (৩০) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।

মেয়ের এই ‘অনৈতিক’ কার্যক্রম সম্পর্কে জেনেও তাতে সম্মতি দেওয়া এবং এ ধরনের কনটেন্ট থেকে পাওয়া অর্থ গ্রহণের অভিযোগে সুমাইয়ার বাবা মো. আবু সাঈদকেও এ মামলার আসামি করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তরিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে গত ১১ আগস্ট বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় সুমাইয়াকে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে বাড্ডা লিংক রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় খাজা সাকলাইন ফারুককে।

সুমাইয়া ও ফারুকের কাছ থেকে থেকে তিনটি স্মার্টফোন জব্দ করা হয়। ডিসি তরিকুল ইসলাম জানান, এসব ডিভাইসগুলো বিশ্লেষণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্টের বিজ্ঞাপন, বিক্রি ও আর্থিক লেনদেনের সত্যতা পাওয়া গেছে।

ডিবি পুলিশের এই কর্মকর্তা বলেন, একটি চক্র পর্নোগ্রাফিক ভিডিও ও ছবি তৈরি করে ইনস্টাগ্রাম, টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিত। পরে নির্দিষ্ট টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেলে অর্থের বিনিময়ে এসব কনটেন্ট বিক্রি করত। বিকাশ-নগদের মতো মোবাইল আর্থিক সেবার (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করত।

এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর প্রাসঙ্গিক ধারায় মামলা করে বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে। জব্দ করা মোবাইল ফোনগুলো প্রযুক্তিগত ও ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। এ চক্রের সঙ্গে আরও একাধিক ব্যক্তি জড়িত রয়েছে বলে তথ্য পাওয়া গেছে, তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

ডিবি জানিয়েছে, এ অপরাধে জড়িতদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট, ব্যাংক লেনদেন ও সহযোগীদের বিষয়ে অতিরিক্ত তথ্য উদ্ঘাটনে তৎপরতা অব্যাহত রয়েছে। মামলার মূল রহস্য উদ্ঘাটন এবং পলাতক অন্য সহযোগীদের গ্রেপ্তারে আসামিদের জিজ্ঞাসাবাদে আদালতে তিন দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকার সাইবার সুরক্ষা আইন সংশোধন করবে: আইনমন্ত্রী

সাইবার অপরাধ দমনে বর্তমান সাইবার সুরক্ষা আইন, ২০২৬ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ কারণে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

১৬ ঘণ্টা আগে

সম্পর্ক নতুনভাবে শুরু করতে দ্বিপক্ষীয় সফর প্রয়োজন: হুমায়ুন কবির

ভারতের সঙ্গে গত ১৫ বছরের সম্পর্কের ধারা থেকে বেরিয়ে নতুনভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। এ জন্য ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর বহুপক্ষীয় সফরের অংশ হিসেবে নয়, বরং দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত, বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

১৭ ঘণ্টা আগে

সাক্ষীকে হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের মামলার কোনও সাক্ষীকে হুমকি বা ভয়ভীতি দেখিয়ে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১৮ ঘণ্টা আগে

দুবাই-সিঙ্গাপুরে হাজার হাজার কোটি টাকা পাচার— আসিফের বিরুদ্ধে অভিযোগ দুদকে

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে এসব অর্থ পাচার করে সম্পদ কেনা ও ব্যবসায় বিনিয়োগের অভিযো

১৮ ঘণ্টা আগে
Advertisement