স্মার্টফোন, নকল ও আপত্তিকর লেখা: ৭ বিসিএস প্রার্থীর শাস্তি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৭: ৩৪
ছবি: সংগৃহীত

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় নানা ধরনের অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাত পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। স্মার্টফোন ও স্মার্ট ওয়াচ নিয়ে পরীক্ষায় অংশ নেওয়া, নির্ধারিত সময়ের আগে হল ত্যাগ, নকল এবং প্রশ্নের সঙ্গে সম্পর্কহীন আপত্তিকর বিষয় লেখার ঘটনায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭০২৫১৬৮ নম্বরের এক পরীক্ষার্থী দুটি স্মার্টফোন ও একটি স্মার্ট ওয়াচ নিয়ে লিখিত পরীক্ষায় অংশ নেন। আর ১২০১৭৩০৬ নম্বরের এক পরীক্ষার্থী নির্ধারিত সময় শেষ হওয়ার আগে পরিদর্শকের কাছে উত্তরপত্র জমা না দিয়ে পরীক্ষার হল ত্যাগ করেন। নিয়ম ভঙ্গের দায়ে এই দুই পরীক্ষার্থীর ৫০তম বিসিএস পরীক্ষা বাতিল করা হয়েছে।

এ ছাড়া চার পরীক্ষার্থীর বিরুদ্ধে একে অন্যের উত্তরপত্র দেখে নকল করার অভিযোগ প্রমাণিত হয়েছে। তাঁরা হলেন ১২০২০২২৪, ১২০২০৯০৬, ১৫০০৭৬৮৫ ও ১৫০০৭৭১৩ নম্বরের পরীক্ষার্থী।

অন্যদিকে, ১৪০০৫৫৬৫ নম্বরের পরীক্ষার্থী প্রশ্নপত্রের সঙ্গে সম্পর্কহীন আপত্তিকর বিষয় উত্তরপত্রে লেখেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নকল ও আপত্তিকর বিষয় লেখার ঘটনায় অভিযুক্ত পাঁচ পরীক্ষার্থীর সংশ্লিষ্ট পরীক্ষা বাতিল করা হয়েছে। পাশাপাশি তাদের ওই বছর ও পরবর্তী এক বছর পিএসসির যেকোনো পরীক্ষা ও পদের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকার সাইবার সুরক্ষা আইন সংশোধন করবে: আইনমন্ত্রী

সাইবার অপরাধ দমনে বর্তমান সাইবার সুরক্ষা আইন, ২০২৬ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ কারণে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

১৬ ঘণ্টা আগে

সম্পর্ক নতুনভাবে শুরু করতে দ্বিপক্ষীয় সফর প্রয়োজন: হুমায়ুন কবির

ভারতের সঙ্গে গত ১৫ বছরের সম্পর্কের ধারা থেকে বেরিয়ে নতুনভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। এ জন্য ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর বহুপক্ষীয় সফরের অংশ হিসেবে নয়, বরং দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত, বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

১৬ ঘণ্টা আগে

সাক্ষীকে হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের মামলার কোনও সাক্ষীকে হুমকি বা ভয়ভীতি দেখিয়ে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১৭ ঘণ্টা আগে

দুবাই-সিঙ্গাপুরে হাজার হাজার কোটি টাকা পাচার— আসিফের বিরুদ্ধে অভিযোগ দুদকে

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে এসব অর্থ পাচার করে সম্পদ কেনা ও ব্যবসায় বিনিয়োগের অভিযো

১৮ ঘণ্টা আগে
Advertisement